kheror Khata
Bengali Poetry/poems.
Friday, July 13, 2012
চারিদিকে সাজিয়ে রেখেছো এত কিছু আমাদের জন্য
স্তরে
স্তরে এই যে জীবনের কথা, অপেক্ষা শুধু আবিস্কারের
বারবার ভালবাসার এই পেয়ালা ভরা থাক
যা নিয়ে পূর্ণ হোক
পথ পরিক্রমা, দিক দর্শনের উন্মোচন ।
Tuesday, July 3, 2012
opekhar dekha
শব্দের নিস্তরঙ্গ এই চলাচল, মনটা টুপ টুপ পদ্ম পাতায় জল
ধুকপুক হৃদয়ের কথা, রাত ভোর বাজে বিলাবল ।
নদী তবু বয়ে যায়, উপচিয়ে কান্নার ঢল,
একা একা পথ চলা জীবনের অতলান্ত নীল সে সাগর ।
ভালোবেসে ভেসে যাওয়া জীবনের ওঠা নামা এই উতরোল
তার মাঝে অপেক্ষার শুধু এই অপেক্ষার হাত ধরে এগোয় জীবন ।
Saturday, May 12, 2012
mayer kotha
তোমার চোখেই প্রথম দেখা জগতের এই আলো
তুমিই প্রথম শিখিয়েছিলে মন্দ থেকে ভালো
এক পা এক পা হাঁটতে শেখা তোমার হাত ধরেই
পরে গিয়ে আবার সোজা তোমায় সাহস দেওয়া জোরেই
মায়ের কথা বলার আজ কি শুধু দিন?
প্রতিদিনই সংঘে তুমি,
ফুরাবেনা কোনদিনই ভালোবাসার্ ঋণ .......
Tuesday, February 14, 2012
প্রিয় ভালবাসা তুমি
লাল গোলাপ সেতো রক্তাক্ত হৃদয়ের মূর্ছনা
আমার ভালবাসার রং তাই লাল নয়।
সাদা বরফ শুভ্রতায় ভালবাসা রং-হীন
আমার ভালবাসার রং তাই সাদাও নয়।
গোলাপীর চপলতা আর ছুঁয়ে যায় না আমাকে
চুলের জেল্লা এখন মেহেন্দির রসে চিক চিক
তার সঙ্গে গোলাপী, তাই কখনো হয় নাকি?
সবুজ ও যেন অবুঝ হাওয়ায়ে
শুধু এলোমেলো ঝড়-
নীল সমুদ্রের ঢেউয়ে ঢেউয়ে আকাশ নীলের ছুঁয়ে যাওয়াও
আমার ভালবাসার গল্প নয় কখনই ।
আঁধার রাতে জ্বলে যখন আলো, সব কথা যায় হারিয়ে তখন
হাতের পরে হাত থাকে আর হাজার জোনাক আলো।
সেই তো আমার ভালোবাসা,
আজও
তোমায় ভীষন বাসী আমি ভালো ।
Sunday, February 5, 2012
এক সঙ্গের এই যে চলা জারি থাকুক বছর বছর
জীবন মানেই উঠা পড়া জীবন মানেই খুঁজে ফেরা
দুজনের এই সপ্তপদী
সহজ করে জেতা হারা
কান্না হাসির গানের পালায় ভরে
থাকুক জীবন সারা
।
Thursday, January 26, 2012
সারাদিন বৃষ্টি ঝিরঝির রিনি টিন টিন
আকাশের মুখ ঢাকা ধূসর যেন মসলিন।
মেঘেদের এলোমেলো ছোটাছুটি কত
আজকের মেঘদূত, দিশেহারা ঠিক তার দয়িতারই মত ।
মনখারাপের কালো গাছ রাস্তার পাশে
ঝুপ ঝুপ বৃষ্টিতে একেবারে চুপ ।
সিগনাল এ ভ্যাবাচাকা, হেডলাইটের চোখে এলো ঘুম
খাঁচার মধ্যে
খাঁচা আর তার মাঝে বসে আমি, ঝুম বরাবর ঝুম ।
Monday, January 2, 2012
নতুন বছর
সবাই যখন তোমায় হাত নাড়ছে
আমি তখন হাতে হাত ধরে থাকতে চাই -পুরাতনী
হাত গলে ঝুর ঝুর ঝরে পরে সময়ের বালি
দিকশুন্য মাঠের মত বুকের ভেতরটা হু হু করে- খালি
সবাই যখন নতুনের দিকে চেয়ে, আমি থাকতে চাই তোমাতে
আপাদমস্তক ডুবে
এসময়ে তবু তুমি ছিলে আগামীতে নেই তুমি নেই ..............
কখন যেন হারিয়েছি আমার সকল কথার খেই
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)